বিশ্ব এইডস দিবস উপলক্ষে রাজশাহীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

🗓 Monday, 1 December 2025

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Monday, 1 December 2025

👁️ ২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানীর প্রতিবেদনে…

“সব বাধা দূর করি, এইডস মুক্ত সমাজ গড়ি” এই শ্লোগানে রাজশাহীতে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১ টার দিকে রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়ক মোড়সমূহ প্রদক্ষিণ করে সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে শেষ হয়। আলোচনা সভায় জেলা সিভিল সার্জন এস আই এম রেজাউন করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্যের পরিচালক ডাঃ মোঃ হাবিবুর রহমান।

এ সময় এনজিও এস ডাবলু এন রাজশাহী টিআইপি ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক, আপস এর নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু, ড্যামের ডিআইটি ম্যানেজার কবির হোসেনসহ এইডস প্রতিরোধে কর্মরত বিভিন্ন সংগঠন অংশ গ্রহণ করেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর