বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজশাহীতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের র‌্যালি ও সমাবেশ

🗓 Sunday, 5 October 2025

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Sunday, 5 October 2025

👁️ ২ বার দেখা হয়েছে

 বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠনের শ্লোগানে রাজশাহীতে বিশ্ব শিক্ষক দিবস পালন করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন। আজ রোববার সকালে মহানগরীর জিরোপয়েন্টে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী মহানগরীর সভাপতি প্রফেসর কামরুল আহসান, সাধারণ সম্পাদক ড. মোঃ কুদ্দুসুর রহমান, রাজশাহী জেলা শাখার সভাপতি ড. ওবায়দুল্লাহ, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুল হাসান বুলবুল, অধ্যক্ষ মোঃ শাহাদাত হোসেন, শিক্ষক ফেডারেশন নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রিপন প্রমুখ্য।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর, ১৯৯৪ সাল থেকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ৫ অক্টোবর এ দিবসটি উদযাপন করা হয়। বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ৮০ ভাগেই নিয়ন্ত্রণ করে বেসরকারি শিক্ষকগণ বর্তমানে শিক্ষকদের যে বাড়ি ভাড়াও বেতন ভাতা দেওয়া হয় তা মানসম্মত নয়।

বর্তমানে খাদ্য দ্রব্যের উর্ধ্বগতি বাজারে একজন শিক্ষকের ১২০০০-১৪০০০ হাজার টাকা বেতন পেয়ে আর্থিক সামাজিকভাবে বেঁচে থাকা খুবই কষ্টকর। শিক্ষকদের মানসম্মত বেতন ভাতা বৃদ্ধি, আবাসন খাতকে উন্নত এবং বৈষম্যর সমতার জোরদার করা দরকার। এর মাধ্যমে শিক্ষকেরা হবেন আরও দক্ষ ও আত্মবিশ্বাসী। এর ফলে শিক্ষার্থীরা পাবেন আরও সমৃদ্ধ ও কার্যকরী শিক্ষা। শিক্ষাক্ষেত্রে ঘুষ দুর্নীতি বৈষম্য দূরীকরণ করে শিক্ষার মান উন্নয়নের জন্য অন্তবর্তী সরকারের কাছে জোরালো দাবি জানান বক্তরা।

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়ক মোড় সমূহ প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর