ভারতীয় প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা দিবস-২০২৩ রাজশাহীতে উদযাপন

🗓 Tuesday, 28 November 2023

👁️ ১ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 28 November 2023

👁️ ১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সুজন হোসেনের প্রতিবেদনে

ভারতীয় প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা দিবস-২০২৩ রাজশাহীতে উদযাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মহানগরীর একটি রেস্তোরাঁয় রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড: বিধান চন্দ্র দাস। এসময় রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহীস্থ ভারতীয় নাগরিক, আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠি সম্প্রদায়ের সদস্যবৃন্দসহ ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার বলেন, ‘বাংলাদেশ আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র। সুবর্ণজয়ন্ত্রী স্কলারশিপের অধীনে প্রতি বছর বাংলাদেশ আইটিইসি-এর জন্য ৫০০টি ‘ডেডিকেটেড স্লট’ পায়। বাংলাদেশ থেকে পাচ হাজার কর্তা-ব্যক্তি আইটেক প্রোগ্রামের মধ্যদিয়ে নিজেদের পেশাগত মান উন্নয়নে উপকৃত হয়েছেন। এই প্রোগ্রামটি সম্পূর্ণ ভারত সরকারের অর্থায়নে পরিচালিত হয়ে থাকে। যেখানে বাংলাদেশসহ ১৬০টির ও বেশী দেশের পেশাজীবিরা অংশগ্রহণ করে। শিক্ষা-সংস্কৃতিসহ সব পেশার উন্নয়নে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে ভারত সহযোগিতা করে থাকে। ১৯৬৪ সালে ভারতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা কৌশল কাঠামোর আওতায় ভারতের উন্নয়ন সহযোগিতা কর্মসূচির অংশ হিসেবে আইটেক কর্মসূচি প্রচলিত হয়। আইটেক সহযোগিতায় বাংলাদেশ প্রধানতম এবং গুরুত্বপূর্ণ অংশীদার।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর