বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
কৃষি বিল বাতিলের দাবিতে দিল্লীতে ‘ভারত বনধ’ আন্দোলন করছে কৃষক সংগঠনগুলো। তবে সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে বনধ পালন করা হবে বলে জানান কৃষক নেতারা।
সমস্যা সমাধানে ৯ ডিসেম্বর কৃষকদের সাথে ষষ্ঠ দফা বৈঠকের কথা রয়েছে রাজ্য সরকারের। তবে কয়েকদফা বৈঠকে সমাধান না হওয়ায় আগেই বনধ এর ডাক দিয়েছিলেন সংগঠনগুলো।
আন্দোলনে কৃষকদের মঞ্চে কোন রাজনৈতিক দলকে সুযোগ দেয়া হবে না বলে জানায় কৃষকরা। অন্যদিকে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে রাজনৈতিক সভায় কৃষক আন্দোলনে জোড়ালো সমর্থনের কথা জানান, তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়।
এ পর্যন্ত আন্দোলতরত অবস্থায় শীতের প্রকোপে মারা গেছেন অন্তত ৩ কৃষক।