বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
রাজশাহী মহানগরীর মসজিদ মিশন একাডেমী স্কুল এন্ড কলেজের নতুন লোগো উন্মোচন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এ লোগো উন্মোচন করেন।
লোগো উন্মোচন অনুষ্ঠানে মসজিদ মিশন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মসজিদ মিশন একাডেমী প্রায়, রাজশাহী কলেজিয়েট স্কুলের পার্শ্ববর্তি হওয়ায় এটির মান এক সময় কলেজিয়েট স্কুলের সমপর্যায়ে চলে আসবে। তবে দূঃখের বিষয় হলো স্বাধীনতার এত বছর পর এসেও স্কুলটির লোগো পাকিস্থানি পতাকার আদলে তৈরী ছিলো যা এখন নতুন করে তৈরি করে তা উন্মোচন করা হলো।
এছাড়া অনুষ্ঠানে মসজিদ মিশন একাডেমী স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।