মহান মে দিবস উপলেক্ষ রাজশাহী শ্রমিক দলের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

🗓 Thursday, 1 May 2025

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Thursday, 1 May 2025

👁️ ২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

 

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলা ও মহানগর শ্রমিক দলের আয়োজনে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি মহানগরীর গণকপাড়া থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক ও সড়ক মোড় সমূহ প্রদক্ষিণ করে পুুনরায় গণকপাড়া গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত। এসময় মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, জেলা শ্রমিক দলের সভাপতি রুকুনুজ্জামাান আলমসহ শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিবসটির গুরুত্ব তুলে ধরে বক্তাগণ বক্তব্য রাখেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর