বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। শনিবার ভোরে ছোট শহর এসকার্সেগার কাছে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায় এবং সেটি সম্পূর্ণরূপে পুড়ে যায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, বাসটি কানকুন থেকে তাবাস্কো যাচ্ছিল। এটি ট্যুরস অ্যাকোস্টা কোম্পানির অন্তর্ভুক্ত এবং এতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন। যাত্রাপথে বাসটি একটি ট্রেলারের সঙ্গে সংঘষের্র ঘটনা ঘটে।
বাস কোম্পানি ট্যুরস অ্যাকোস্টা জানিয়েছে, তারা এই ঘটনায় গভীরভাবে দুঃখিত এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। তাদের দাবি, বাসটি গতি সীমার মধ্যেই চলছিল।
তাবাস্কোর প্রাদেশিক সরকার জানিয়েছে, উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং নিহতদের শনাক্ত করার চেষ্টা চলছে। সরকারের সেক্রেটারি রামিরো লোপেজ বলেছেন, নিহতদের সংখ্যা ও পরিচয় সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
স্থানীয় কাউন্সিল প্যালাসিও মিউনিসিপ্যাল ডি কমালকালকো জানিয়েছে, নিহতদের অন্যত্র স্থানান্তরের কাজে সহায়তা করবে তারা।