বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বিকেলে মহানগরীর লক্ষীপুর মোড়ে মহানগর যুবদলের আয়োজনে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগরীর লক্ষীপুর মোড় র্যালিটি বের হয়ে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক মোড়সমূহ প্রদক্ষিণ করে লক্ষীপুরস্থ মিন্টু চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় রাজশাহী মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক নাজির হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের ১ নং যুগ্ন আহবায়ক রুহুল আমিন বাবলু। এসময় রাজশাহী মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক আনারুল ইসলাম, আতাউর রহমান বাঁধন, কামরুজ্জামান মিলন, মহানগর যুবদলের সদস্য মারুফ হোসেন জীবন, আলতাফ হোসেন, সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা আক্কাস আলী, রাজপাড়া থানা ছাত্র দলের আহবায়ক রায়হানুল ইসলাম রাতুল, ডিগ্রী কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাইনুদ্দীন রানা, রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক শেখ সাদী, রাজপাড়া থানা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মেহেদী হাসান সোহাগসহ যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে একটি সমৃদ্ধশালী উন্নয়নশীল রাষ্ট্র গড়তে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে নির্বাচিত করতে হবে। এছাড়াও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দলের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।