রাকসুতে ভিপি-এজিএসসহ ২৩ পদের ২০টিতেই জয়ী শিবিরের প্যানেল

🗓 Friday, 17 October 2025

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Friday, 17 October 2025

👁️ ২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

রাকসু নির্বাচনের ২৩টি পদের মধ্যে ভিপি এজিএসসহ ২০টি পদে নির্বাচিত  হয়েছে ছাত্রশিবিরের প্যানেল, শুধুমাত্র ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছে ছাত্রদল মনোনীত প্যানেল।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিক ঘোষণা করেন নির্বাচনের ফলাফল।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে অনুষ্ঠানিক ফলাফল ঘোষণায় নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। তিনি ভোট পেয়েছেন ১২ হাজার ৬৮৭টি। একই পদে নিকটতম ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবির ভোট পেয়েছেন ৩ হাজার ৩৯৭টি।
এদিকে জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১১ হাজার ৪৯৭টি। তার নিকটতম শিবির প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট।
শীর্ষ তিন পদের তৃতীয় পদ এজিএসে (সহ-সাধারণ সম্পাদক) প্রতিদ্বন্দিতা করে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৬ হাজার ৯৭৫টি। তার নিকটতম ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫ হাজার ৯৫১ভোট।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত রাকসু নির্বাচনে মোট ২৮ হাজার ৯শ’ ০৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২০ হাজার ১শ’ ৮৭ জন। ভোটগ্রহণের গড় উপস্থিতি ছিল ৬৯ দশমিক ৮৩ শতাংশ।
এবার রাকসু ও সিনেট প্রতিনিধিতে ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছিলেন। এদের মধ্যে রাকসুতে ২৪৭ জন ও সিনেট প্রতিনিধিতে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছিলেন। এছাড়াও হল সংসদ ১৭টি হলে ২৫৫টি পদে ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছিলেন। রাকসুতে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী ছিলেন।  মোট  ভোটার ২৮ হাজার ৯০৯ জন ভোটার।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর