রাকসুর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ ঘোষণা

🗓 Wednesday, 20 August 2025

👁️ ৮ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 20 August 2025

👁️ ৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহ্ প্রতিবেদনে…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার গভীর রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আমজাদ হোসেন এ সিদ্ধান্তের কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত রাকসু, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা শিগগিরই নোটিশের মাধ্যমে জানানো হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আজ (২০ আগস্ট) থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হওয়ার কথা ছিল এবং আগামী ২৪ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারিত ছিল। ভোট গ্রহণের দিন ঠিক করা হয়েছিল ১৫ সেপ্টেম্বর। উল্লেখ্য, গত ২৮ জুলাই তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন ছাত্র সংগঠন নির্বাচনী কার্যক্রম শুরু করে দেয়।

রাকসু নির্বাচন দীর্ঘ ৩৫ বছর পর আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে এ প্রক্রিয়া শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনার জন্ম দেয়। কিন্তু হঠাৎ মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম স্থগিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর