রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা আরো দুদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন

🗓 Monday, 1 September 2025

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 Monday, 1 September 2025

👁️ ১৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহর প্রতিবেদনে…

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা আরো দুদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। আজ সোমবার দুপুরে সিনেটে রাকসু নির্বাচন কমিশনের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার প্রফেসর ড. মোস্তফা কামাল আকন্দ জানান, রোববারের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে মনোনয়নপত্র বিতরণের সময়সীমা আজ সোমবার এবং মঙ্গলবার আরো দুদিন বৃদ্ধি করা হয়েছে। তবে এসময় মনোনয়ন পত্র জমা চলমান থাকবে।

নবীন শিক্ষার্থীদের ভোটার করা হবে কি না আগামীকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন জানাবে। এছাড়া ডোপ টেস্টের ফলাফল দিতে দেরি হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনে শুরুর দিনে মনোনয়নপত্র দাখিল করতে পারেনি প্রার্থীরা। আজ সোমবার দুপুর ৪টা পর্যন্ত কোন প্রার্থী মনোনয়ন দাখিল করেনি। নির্বাচন কমিশন জানিয়েছে, অধিক সংখ্যক প্রার্থীর ডোপ টেস্ট করতে গিয়ে ফলাফল পেতে দেরি হচ্ছে।

আজ সোমবার বিকেলের মধ্যে ডোপ টেস্টের ফলাফল পাওয়া শুরু হবে। মঙ্গলবার থেকে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমাদান শুরু হবে বলে জানান তারা। এর আগে ছয় দিনব্যাপী চলা মনোনয়ন পত্র বিতরণ কার্যক্রম শেষে ৩৮৭ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ৩১৮ জন, সিনেট ছাত্র প্রতিনিধি পদে ৬৯ জন মনোনয়ন তুলেছেন। এরমধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ৭ জন, এজিএস পদে ৮ জন লড়ছেন। এই নির্বাচনে ১০ টি প্যানেলে ১৬৩ জন ভোটযুদ্ধে অবতীর্ণ হচ্ছেন।

প্যানেলগুলো হলো, গণ ছাত্রজোট, ছাত্রদল, সচেতন শিক্ষার্থী পরিষদ, ছাত্রশিবির, নাজমুস সাকিব, আফরিন জাহান, তৌহিদুল ইসলাম, আধিপত্যবাদ বিরোধী ঐক্য, অপরাজেয় ৭১, জাগ্রত ২৪। রাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদে ২৩টি, সিনেটে ৫টি এবং হল সংসদে ১৫টি পদে ভোট হবে। মোট ভোটার ২৪ হাজার ৮৯২ জন। এদিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে ভোটার করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে বিক্ষোভ করছে ছাত্রদল। এই একই দাবিতে গেল কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে সংগঠনটি। ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এসময় তারা নবীন শিক্ষার্থীদের ভোটার করার যুক্তিতে ও উপাচার্য বিরোধী শ্লোগান দেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর