রাকসু নির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

🗓 Wednesday, 8 October 2025

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 8 October 2025

👁️ ২০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

আজ বুধবার সকাল থেকে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। তবে প্রতিদিন সকাল ৯ টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা থাকায় প্রার্থীরা পাচ্ছেন না ভোটারদের স্বরব উপস্থিতি। তবে একাডেমিক ভবনগুলোর সামনে, চায়ের আড্ডায় বা শিক্ষার্থী জমায়েতে ছুটচেন তারা। আর ক্যাম্পাসের প্রায় ৩২ হাজার শিক্ষার্থীর ৭৯ শতাংশ বাইরে থাকায় অনলাইন প্রচারনায় ঝু্কেছেন প্রার্থীরা।
এবার কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও সিনেট প্রতিনিধিতে ৩ ‘শ ০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে রাকসুতে ২’শ ৪৭ জন ও সিনেট প্রতিনিধিতে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও হল সংসদ ১৭ টি হলে
৬’শত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাকসুতে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী হয়েছেন। এদের মধ্যে ভিপি পদে ১ জন, জিএস পদে ৪ জন এবং এজিএস পদে ২ জন নারী প্রার্থী রয়েছেন। ছাত্রদল আর ছাত্র শিবিরসহ মোট ১২টি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, আগামী ১৬ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। মোট ভোটার ২৮ হাজার ৯’শ ১জন। ৮ টি একাডেমিক ভবনের ১৭ টি কেন্দ্রে ৯৯০ টি বুথ থাকবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর