রাকসু নির্বাচন: আগামিকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন

🗓 Saturday, 6 September 2025

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Saturday, 6 September 2025

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহর প্রতিবেদনে…

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু, হল সংসদ ও সিনেট প্রতিনিধির মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামীকাল। আজ ও গতকাল বিশ্ববিদ্যালয় ছুটির কারণে কার্যক্রম বন্ধ রয়েছে। তবে মনোনয়নপত্র দাখিলের প্রথম দিন গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেটে ৩০টি মনোনয়নপত্র দাখিল হয়েছে।

রাকসু নির্বাচনের সর্বশেষ তফসিল অনুসারে, আগামীকাল বিকাল পাঁচটায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। এর আগে প্রার্থীরা কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেটে ৩০টি মনোনয়নপত্র দাখিল করেন।এবার রাকসুর কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে মোট ৪৭৯টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে ৩৯৫টি এবং সিনেট প্রতিনিধিতে ৮৪টি মনোনয়ন বিতরণ করা হয়েছে।

এছাড়াও হল সংসদ নির্বাচনে ৭৫৪টি মনোনয়নপত্র বিতরণ করা হয়। কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট প্রতিনিধিতে সর্বমোট ১২৩৩টি মনোনয়ন বিতরণ করা হয়েছে। তফসিল অনুসারে প্রার্থীদের তালিকা প্রকাশ ১০ই সেপ্টেম্বর, মনোনয়ন পত্র প্রত্যাহার ১৩ সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ সেপ্টেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর একাডেমিক ভবনে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।

উল্লেখ্য, রাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদে ২৩টি, সিনেটে ৫টি এবং হল সংসদে ১৫টি পদে ভোট হবে। নবীন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির পর মোট ভোটার প্রায় ২৯ হাজার।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর