রাকসু নির্বাচন: প্রার্থীদের প্রাথমিক তালিকায় ১ জন ভিপিসহ ৭ জন বাদ পড়েছেন

🗓 Wednesday, 10 September 2025

👁️ ২২ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 10 September 2025

👁️ ২২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু, হল সংসদ ও সিনেট প্রতিনিধি প্রার্থীদের প্রাথমিক তালিকায় ১ জন ভিপিসহ বাদ পড়েছেন ৭ জন।

আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাফাসান আলম জানান, আজ বুধবার সন্ধ্যায় রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। প্রাথমিক প্রার্থীদের তালিকায় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট প্রতিনিধিতে মোট ৩১৫ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ২৫৫ জন কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রার্থী এবং ৬০ জন সিনেট সদস্য প্রার্থী। প্রাথমিক তালিকা অনুযায়ী ভিপি পদে ১৯ জন, জিএস পদে ১৪ জন, এজিএস পদে ১৬ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়। আগামীকাল ১১ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ই সেপ্টেম্বর। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ই সেপ্টেম্বর। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর একাডেমিক ভবনে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।

প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম জানান, কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেটের প্রার্থীতা যাচাই বাছাই শেষে ৭ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে। এছাড়া ডোপ্ট টেস্টে পজিটিভ আসা, নিষিদ্ধ সংগঠনের সদস্য থাকা, অসম্পূর্ণ আবেদনসহ বিভিন্ন অসঙ্গতি থাকায় ৭ জন প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়েছে। তবে বাতিল তালিকায় থাকা প্রার্থীরা আগামীকাল আপিল করতে পারবেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর