রাকসু নির্বাচন: মনোনয়ন ফরম বিতরণের সময় ৫ দিন বাড়িয়ে ৩১ আগস্ট

🗓 Tuesday, 26 August 2025

👁️ ১৬৯ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 26 August 2025

👁️ ১৬৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন মনোনয়ন ফরম বিতরণের সময় ৫ দিন বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।
আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাফাসান আলম জানান, আজ বিকাল পোনে ৫টার দিকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম এ তথ্য জানান।
এ সময় তিনি বলেন, রাকসু নির্বাচনের ভোট কেন্দ্র হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তর করা হবে এবং ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এছাড়াও মনোনয়নপত্র বিতরনের সময় বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। নতুন নির্বাচনের তারিখ পরে জানানো হবে।
এদিকে রাকসু নির্বাচন আগামি ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠানের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন। পরে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

রাকসুর কেন্দ্রীয় ছাত্র সংসদের ১৫৪ টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। এছাড়াও সিনেট প্রতিনিধি হিসাবে ১৭ টি ফরম বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুতে ২৫টি পদের মধ্যে ২৩টি, সিনেটে ৫টি পদে নির্বাচন হবে এবং হল সংসদে ১৭টি পদের মধ্যে ১৫ টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর