রাকসু ভোটে দেড় হাজার পুলিশ এবং ১০ জন ম্যাজিস্ট্রেট চেয়েছে প্রক্টর দপ্তর

🗓 Tuesday, 16 September 2025

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 16 September 2025

👁️ ২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহ্ প্রতিবেদনে…

২য় দিনের মতো রাকসুতে নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। ভিপি জিএস সহ অন্যান্য পদের প্রার্থীরা ছুটছেন ভোটারের কাছে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রচারণা শুরু হলেও প্যানেলগুলো একে অন্যের বিরুদ্ধে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন অভিযোগ আনেনি নির্বাচন কমিশনে। এদিকে দুপুরে সর্বজনীন শিক্ষার্থী সংসদ নামে একটি প্যানেল তাদের ইশতেহার ঘোষণা করেছে।

রাকসু নির্বাচনকে কেন্দ্র করে অন্তত দেড় হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেয়েছে প্রক্টর অফিস। বিভাগীয় কমিশনার কার্যালয়ের কাছে চাওয়া হয়েছে অন্তত ১০ জন ম্যাজিস্ট্রেট। কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে ভ্রাম্যমান আদালত ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তৎক্ষনাৎ সেই বিচার করবে। ২৫ তারিখ সারাদিন ক্যাম্পাসের প্রতিটি গেট সিল করে রাখা হবে, বসানো হবে স্ক্যানার। কার্ড ধারী শিক্ষার্থী ছাড়া কাওকে প্রবেশ করতে দেয়া হবে না। দুপুরে মিডিয়া কর্ণার উদ্বোধনের পর উপাচার্য বলেন ভোট গননার ক্ষেত্রে ডাকসুর থেকে শিক্ষা নিয়ে তা আরও তরান্বিত করার চেষ্টা করা হচ্ছে।

আশা করা হচ্ছে রাতের মধ্যেই ফলাফল দেয়া হবে। এবারের রাকসু নির্বাচনে এগারোটি প্যানেল বিভিন্ন নামে ভোটযুদ্ধে অবতীর্ণ হচ্ছে। আটটি অ্যাকাডেমিক ভবন এবং জুবেরি ভবন মিলিয়ে মোট ১৭ টি ভোটকেন্দ্র তৈরী করা হচ্ছে। ভোট গননা করে ফল প্রকাশ করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর