রাজশাহীতে অত্যন্ত বিপৎজ্জনক কীটনাশক বিক্রি ও ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

🗓 Wednesday, 3 December 2025

👁️ ৯৩ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 3 December 2025

👁️ ৯৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানীর প্রতিবেদনে…

রাজশাহীতে অত্যন্ত বিপৎজ্জনক কীটনাশক বিক্রি ও ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে মহানগরী সাহেব বাজার জিরো পয়েন্ট উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক, গ্রিন কোয়ালিশন ও বরেন্দ্র যুব সংগঠন-এর আয়োজনে এলাকায় কৃষক-ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ-জীববৈচিত্র্য রক্ষার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন এলাকার কৃষকরাও সংহতি প্রকাশ করে অংশ গ্রহন করেন। মানববন্ধনে প্রাকৃতিক উপায়ে বীজ ও জৈব পদার্থ তৈরির উপকরণ ও পদ্ধতি সম্পর্কে সচেতনতা বাড়াতে ছোট পরিসরের প্রদর্শনী আয়োজন করা হয়। এতে প্রায় ১৫টি মাটির হাড়িতে কীটনাশক তৈরির পদ্ধতি এবং সাতটি সরায় খৈল, গুঁড়া, জৈব সার, ডিম ও নিমপাতাসহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান প্রদর্শন করা হয়। পাশাপাশি বিষমুক্ত কৃষি উৎপাদনে উদ্বুদ্ধ করত জৈব সার ও বালাইনাশক ব্যবহার করে উৎপাদিত বিভিন্ন শাকসবজি প্রদর্শনও করেন তারা।

বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন পরিবেশ ও আইন গবেষক শহিদুল ইসলাম, সবুজ সংহতি পবা উপজেলা আহ্বায়ক রহিমা বেগম, জুলাই-৩৬ পরিষদের আহ্বায়ক মাহমুদ জামাল কাদেরী, বারনই লোকসাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি রায়হান জুয়েল, আদর্শ কৃষক বিল নেপালপাড়া চাষী ক্লাবের মিজানুর রহমান, আদিবাসী যুব পরিষদ রাজশাহীর সভাপতি উপেন রবিদাস, বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুব নেতা জুলফিকার আলী হায়দার, পবার বড়গাছি এলাকার কৃষাণী রেনুকা বেগম এবং জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সুবাষ চন্দ্র হেমব্রম।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর