বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহীতে জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়ানশীপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুর ২টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা মাগুড়া ও রংপুর জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় মাগুড়া জেলা দল রংপুর জেলা দলকে ৩-১ গোলে পরাজিত করে। চ্যাম্পিয়ন দলের পক্ষে অর্পিতা একটি ও নবিরন দুইটি গোল করেন, আর রানার-আপ দলের পক্ষে খাদিজা একটি গোল করেন। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয় মাগুরা জেলার নবিরন ও ম্যান অব দ্যা ট্যুর্নামেন্ট নির্বাচিত হয় একই জেলার অর্পিতা।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এসময় জেলা প্রশাসক আব্দুল জলিল, বাফুফে’র ডেভেলপমেন্ট কমিটি’র চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়া, বাফুফে’র মহিলা ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরন ও রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ওয়াহেদুন নবী অনু উপস্থিত ছিলেন।