রাজশাহীতে অপারেশন ডেভিল হান্ট সহ আরএমপি‘র অভিযানে আটক ৮

🗓 Monday, 24 March 2025

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Monday, 24 March 2025

👁️ ২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৮ জনকে আটক করা হয়েছে। যৌথ বাহিনী এবং মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এসব অপরাধীদের আটক করে।

আজ সোমবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট এবং মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে এই ৮ জনকে আটক করে।

আটককৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, ওয়ারেন্টভূক্ত ৬ জন এবং অন্যান্য অপরাধে ১ জনকে আটক করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আটককৃত ব্যক্তি হলেন, রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকার মৃত শতীষ চন্দ্র ঘোষের ছেলে সুপথ ওরফে সুবোধ কুমার ঘোষ (৬০)। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফির্সাস সমিতির সাবেক আওয়ামী লীগের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক।

আটককৃত সকল আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর