রাজশাহীতে অবশেষে দেখা মিলেছে বৃষ্টির

🗓 Monday, 17 March 2025

👁️ ১ বার দেখা হয়েছে

🗓 Monday, 17 March 2025

👁️ ১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীতে দেখা মিলেছে বৃষ্টির। আজ সোমবার সকালে ঝিড়িঝিড়ি এ বৃষ্টি হয়। বৃষ্টির কারণে রাজশাহীতে আবহাওয়া কিছুটা শীতল হয়েছে। তবে বৃষ্টির পরিমান মাপা সম্ভব হয় নি বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য মতে, রাজশাহীতে সর্বশেষ বৃষ্টি হয়েছে গত ২২ ফেব্রুয়ারি। সেই সময় বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৪ দশমিক ৪ মিলিলিটার। এদিকে সোমবার দিনের সর্বনিন্ম তাপমাত্র রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার দিনের তামপাত্রা ছিলো ৩৭ দশকিম ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, রাজশাহীতে সকাল ১০টার দিকে একটু বৃষ্টি হয়েছে। যা বৃষ্টি হয়েছে সেটি নাম মাত্র। এর ফলে দিনে তাপমাত্র কিছুটা কমেছে। তবে বৃষ্টিপাত রেকর্ড করার মত বৃষ্টি হয়নি।

এদিকে রাজশাহীতে গত কয়েকদিনের তাপসাত্রা ছিলো ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। ফলে রমজানের মধ্যে প্রচন্ড গরম অনুভব করছিলো রাজশাহীবাসি। টানা দাবাদহের পরে আজ সোমবার সকালে সামান্ন বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি এসেছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর