বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
রাজশাহীসহ সারাদেশে ভূমিসেবা সপ্তাহ-২০২৫ আগামীকাল থেকে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হবে। চলবে আগামী মঙ্গলবার (২৭মে) পর্যন্ত।
আজ শনিবার (২৪মে) বেলা ১১টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
আগামীকাল রোববার বোয়ালিয়া থানা ভূমি অফিস চত্ত্বরে জনসচেতনতামূলক সভার মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ সিদ্ধান্তের আলোকে রাজশাহী বিভাগের সকল ভূমি অফিসে তিনদিন ব্যাপী নানা কর্মসূচি চলমান থাকবে। এসব ভূমি অফিসে ভূমি সেবা ও তথ্য বুথ স্থাপন করে সাধারণ মানুষকে ভূমিসেবা দেয়া হবে। সভায় স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগসমূহ, নাগরিক তথা সেবা গ্রহীতার প্রাপ্তিসমূহ, ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনার কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হবে।
সংবাদ সম্মেলনে, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (প্রশিক্ষণ) পারভেজ রায়হান, (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, (রাজস্ব) ড. চিত্রলেখা নাজনীন, রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আকতারসহ ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।