রাজশাহীর বিএনপিতে নীতি-আদর্শ পরিপন্থী অপ-তৎপরতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে নেতাদের অভিযোগ

🗓 Sunday, 11 May 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Sunday, 11 May 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

রাজশাহীর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের দলের মধ্যে বর্তমান মহানগর বিএনপি’র নেতৃবৃন্দরা পুুনবার্সন করছেন বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহীর বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতা।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু। এ সময় মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ স্ইুটসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে সাইদুর রহমান পিন্টু বলেন, বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে থানা ও ওয়ার্ড পর্যায়ে পকেট কমিটি গঠন করা হচ্ছে। যেসব আওয়ামী সন্ত্রাসীর হাতে অতীতে বিএনপির নেতাকর্মীরা হামলা-মামলার শিকার হয়েছেন, তাদেরকেই এখন নগর বিএনপির কিছু নেতা নিজেদের স্বার্থে ব্যবহার করছেন।
তিনি আরও বলেন, রাজপাড়া থানা বিএনপির বর্তমান সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ, মাহমুদুল হক রুবেল, হারুনুর রশিদ (সাবেক জাসদ নেতা), আব্দুর রাজ্জাক (সাবেক জাতীয় পার্টি নেতা) এবং কমিটির সদস্য বদরুদ্দোজা বদর বিগত সময়ে আওয়ামী লীগ ও অন্যান্য দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন অপকর্মের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তাদের বিএনপিতে প্রতিষ্ঠিত করা হয়েছে।
এছাড়া সিটি নির্বাচনে ফ্যাসিস্ট সরকারের পক্ষে প্রচারণা, ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করা সন্ত্রাসীদের সহযোগিতা, র‌্যাবের হাতে গ্রেফতার হওয়ার মতো ঘটনাও উল্লেখ করেন তিনি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর