রাজশাহীতে আজ থেকে এ মৌসুমের আম নামানো শুরু

🗓 Thursday, 15 May 2025

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Thursday, 15 May 2025

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুননিচের ভিডিও লিংকে  অনিন্দীতার প্রতিবেদনে…

রাজশাহীতে আমবাগান থেকে গুটি আম নামানো শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার অল্পসংখ্যক বাগানে চাষি ও ব্যবসায়ীরা আম নামাচ্ছেন। সব বাগানে আম পরিপক্ক না হওয়ার অল্পসংখ্যক বাগানে নামানো হচ্ছে। তবে আস্তে আস্তে গুটি আমের সাথে সকল জাতের আম নামানো পর্যায়ক্রমে শুরু হবে।

গত বুধবার (৭ মে) আম নামানো বিষয়ে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাত মনিটরিং সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কৃষি বিভাগসহ আম সংশ্লিষ্ট বিভাগের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনায় সিদ্ধান্ত অনুযায়ী, এ বছরের সব ধরনের গুটি জাতের আম নামানো যাবে আজ (১৫ মে বৃহস্পতিবার) থেকে। আর গোপালভোগ আম সংগ্রহ করা যাবে ২২ মে থেকে। লকনা বা লক্ষণভোগ ও রানীপছন্দ আম পাড়া যাবে ২৫ মে থেকে।

এছাড়াও হিমসাগর ও খিরসাপাত ৩০ মে, ল্যাংড়া আম বা বানানা ম্যাংগো ১০ জুন, আ¤্রপালী বা ফজলি আম ১৫ জুন নামানোর সময় নির্ধারণ করা হয়েছে। আর বারি-৪ আম ৫ জুলাই, আশ্বিনা আম ১০ জুলাই ও গৌড়মতি ১৫ জুলাই থেকে নামাতে পারবেন বাগান মালিকরা। এছাড়া কাটিমন ও বারি আম-১১ জাতের আম সারা বছর নামানো যাবে।

উল্লেখ্য, এ বছর জেলায় আম চাষ হচ্ছে ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে। আর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৬০ হাজার ৬ মেট্রিকটন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর