বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলি  প্রতিবেদনে…

পৌষের শীত ও উত্তরের হিমেল হাওয়ায় কাঁপছে পুরো রাজশাহী। গত সোমবার থেকে রাজশাহীতে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে ।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসের আদ্রতা ছিল ৯৯ শতাংশ। যা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। গতকাল বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। গত পরশু মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রা এখন পর্যন্ত রাজশাহী মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

চলতি মাসের শেষের দিকে আরো দু-একটি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে।