রাজশাহীতে আন্তঃজেলার বাস চলাচল বন্ধ

🗓 Monday, 1 March 2021

👁️ ৯ বার দেখা হয়েছে

🗓 Monday, 1 March 2021

👁️ ৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

 

বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে ‘হামলার আশঙ্কায়’ রাজশাহীর থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়া সকাল থেকে আকস্মিক ভাবে বাস বন্ধ করে দেয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। মঙ্গলবার বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী জানান, বাস চলাচল করলে হামলার আশঙ্কা আছে। তাই শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা বাস চলাচল আপাতত বন্ধ করে দিয়েছেন। পরিস্থিতি বুঝে পরে তারা আবারও বাস চলাচলের সিদ্ধান্ত নেবেন।

তবে হঠাৎ বন্ধের কারণে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। তারা অনেকেই কাউন্টারে এসে ফিরে যাচ্ছে। এছাড়া সাধারণ যাত্রীরা রিকশা, অটোরিকশা করে তাদের নিজ নিজ গন্তেব্যে যাচ্ছেন। এদিকে, আগামিকাল রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ রয়েছে। তাই বাস চলাচল বন্ধ করে দিয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করছে বিএনপি নেতারা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর