রাজশাহীতে আন্তর্জাতিক হিজড়া স্মৃতি দিবস পালিত

🗓 Friday, 20 November 2020

👁️ ১ বার দেখা হয়েছে

🗓 Friday, 20 November 2020

👁️ ১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ 

 

রাজশাহীতে আন্তর্জাতিক হিজড়া স্মৃতি দিবস  পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনের আলো, বাচার আশা ও সোনালী দিনের আয়োজনে এবং বন্ধু স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগীতায় র‌্যালী ও আলোচনা সভ অনুষ্ঠিতা হয়।

বৃহস্পতিবার সকাল ১১ টায় হিজড়াদের অংশগ্রহণে মহানগরীর শহীদ কামরুজ্জামান চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে নিউমার্কেটের প্রধান ফটোকে গিয়ে শেষ হয় এবং র‌্যালী শেষে নগরীর একটি রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

”লিঙ্গ বৈচিত্রময় সম্প্রদায়ের নি¤œমান অনুদানের জন্য মানবাধিকার সমতা নিশ্চিত করার লক্ষ্যে  আন্দোলন” শির্ষক আলোচনা সভায় দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাসিনা মমতাজ, বিশেষ অতিথি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক হেদায়েতুল্লাহ, বরেন্দ্র উন্নায়ন প্রচেষ্ঠার পরিচালক ফাইজুল্লাহ চৌধুরী, সোনালী দিনের সভাপতি রায়হানুল হক ও বাচার আশা সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলীসহ হিজড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া হিজড়ারা ভিক্ষাবৃত্তি পেশা বাদ দিয়ে  আত্মকর্মসংস্থানের মাধ্যমে কিভাবে নিজের পায়ে দাড়াবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর