রাজশাহীতে ইটভাটায় অভিযান বন্ধের দাবিতে বিক্ষোভ

🗓 Thursday, 13 March 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Thursday, 13 March 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জরিমানা ও ভাঙচুর বন্ধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এ দাবিতে একটি স্মারকলিপি দিয়েছেন রাজশাহীর ইটভাটা মালিকেরা।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী কোর্ট চত্বরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির রাজশাহী জেলা শাখার আয়োজনে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শ্রমিকেরা অভিযোগ করেন, ইটভাটা বন্ধ হলে দেশের প্রায় ৫০ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন, যা তাদের জীবিকার ওপর ভয়াবহ প্রভাব ফেলবে। তারা হুঁশিয়ারি দেন, সরকার দ্রুত এ বিষয়ে পদক্ষেপ না নিলে অনেক শ্রমিক আত্মহত্যার মতো পথ বেছে নিতে বাধ্য হবেন।

বিক্ষোভ শেষে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি সাদরুল ইসলাম জানান, জেলা প্রশাসকের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এ দাবিতে একটি স্মারকলিপি দিয়েছি এবং ইটভাটা ভাঙচুর, ভ্রাম্যমাণ আদালত ও জরিমানা বন্ধের বিষয়ে আশ্বাস দিয়েছেন। অভিযান বন্ধ না হলে আগামী ২৫ মার্চ থেকে পরবর্তী ১৫ দিন সারাদেশে ইট বিক্রি বন্ধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত বন্ধসহ ৭ দফা দাবি জানায়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর