বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যহত রয়েছে।
আজ সোমবার দুপুরে কমপ্লিট শাটডাউন ও বিক্ষোভ করেন ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় ইন্টার্ন চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজের সামনে অবস্থান নেন। পরে, তাদের মধ্যে সচেতনা বৃদ্ধির জন্য বিভিন্ন ওয়ার্ড ও ডেন্টাল ইউনিটে যায়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস্ ফোরামের সভাপতি ডা. আব্দুল্লাহ বলেন, কর্মসূচি বা আন্দোলনে আমাদের সকলের উপস্থিতি কম লক্ষ্য করা যাচ্ছে। তাই আমাদের নিজেদের মধ্যে সচেতনা বৃদ্ধির জন্য আজকের এ কর্মসূচি। এছাড়া মেডিকেল কলেজের প্রথম বর্ষ থেকে শুরু করে পঞ্চম বর্ষের সব শিক্ষার্থী তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
এটি কেন্দ্রীয় সিদ্ধান্ত। তাই কেন্দ্রীয় সিদ্ধান্তে এটি চলমান বা স্থগিত হবে।