বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহী মহনগরীর এক ব্যবসায়ীকে মিথ্যা ধর্ষণ মামলায় হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে মহানগরীর সিটি প্রেসক্লাব মিলানায়তনে ভুক্তভোগীর পরিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাসিবা পারভিন বলেন, আমার ছেলে মনিরুজ্জামান মান্না পেশায় একজন ব্যবসায়ী এবং সে খুব সহজ, সরল ও শান্ত প্রকৃতির। ধর্ষন মামলার বাদিনী পাপিয়া আক্তার লাকি ওরফে মিথিলার সাথে ২০১৫ সালে আমার ছেলে মান্নার সাথে পরিচয় হয় এক বন্ধুর মাধ্যমে। এরপর মোবাইল নাম্বার আদান-প্রদানের মাধ্যমে এক সময় বন্ধুত্বপূর্ন সম্পর্ক গড়ে ওঠে। বেশ কিছুদিন সম্পর্ক চলার পর আমার ছেলে জানতে পারে অতীতে মিথিলার সাথে আরও কিছু ছেলের সংগে প্রেমের সম্পর্ক ছিলো। তারপর থেকে আমার ছেলে মেয়েটিকে এড়িয়ে চলার চেষ্টা করে এবং বোয়ালিয়া মডেল থানায় পাপিয়াকে বিবাদি করে গত ২৪-০৪-২০১৭ তারিখে একটি সাধারন ডায়রী করেন। যার জিডি নং-১৪৮৬।
আর এঘটনায় ক্ষীপ্ত হয়ে মিথিলা আমার ছেলে মুন্না ও মেয়ে শিলাকে আসামী করে বোয়ালিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষন মামলা দায়ের করে। তিনি বলেন মামলায় ধর্ষনের যে তারিখ উল্লেখ করা হয়েছে সে সময় আমার ছেলে দেশের বাইরে ছিলো। এসময় তিনি বিদেশ থাকার সমস্ত কাগজপত্র সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। বর্তমানে আমার ছেলে এ মামলায় কারাগারে রয়েছে।
এসময় ভুক্তভোগীর মা সুষ্ঠ বিচার চেয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি ও রাজশাহী মহানগর পুলিশ কমিশনারসহ সকলের সুদৃষ্টি কামনা করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আসামীর মা হাসিবা পারভিন ও তার পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।