বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হ*ত্যার প্রতিবাদ এবং হ*ত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজশাহীতে বি*ক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে মহানগরীর জিরোপয়েন্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের উদ্যোগে বি*ক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিরোপয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশ চলাকালে বিভিন্ন স্লোগান দেয়া হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, এনসিপি রাজশাহী মহানগরের আহবায়ক মোবাশ্বের আলী, হেফাজতে ইসলাম রাজশাহী মহানগরের ছাত্র বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুল্লাহ, হেফাজতে ইসলাম রাজশাহী মহানগরের সহ-সভাপতি মুফতি আব্দুল্লাহ তালহা, এনসিপি যুবশক্তি কেন্দ্রীয় সংগঠক হযরত আলী আনাস, এনসিপি রাজশাহী মহানগরের সদস্য সচিব আতিকুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় আগ্রা*সন ও আধিপত্যবাদের বি*রুদ্ধে কথা বলার কারণেই শরিফ ওসমান হাদিকে হ*ত্যা করা হয়েছে। পরিকল্পিতভাবে আওয়ামী লীগ-সমর্থিত সন্ত্রাসীদের মাধ্যমে এই হ*ত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই জুলাই আন্দো*লনের যোদ্ধারা একের পর এক হ*ত্যার শিকার হচ্ছেন। এ সময় তারা ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে অর্জিত বাংলাদেশে আর কোনো বিদেশি আধিপত্যবাদ বা দালালদের স্থান দেয়া হবে না বলেও হুঁশি*য়ারি দেন বক্তারা। হ*ত্যাকারীদের ভারত থেকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পরে নি*হত শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।
এদিকে, জুম্মার নামাজ শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসেও ওসমান হাদির হ*ত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।