বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই ২৩ জনকে গ্রেফতার করে।
আজ শানিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ২৩ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৫ জন, রাজপাড়া থানা-০৭ জন, চন্দ্রিমা থানা-০৩ জন, মতিহার থানা-০২ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা- ০৩ জন ও দামকুড়া থানা পুলিশ ০১ জনকে গ্রেফতার করে।
এদের মধ্যে ০৯ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১০ জনকে গ্রেফতার করা হয়। মাদক মামলায় অভিযুক্ত আসামীদের নিকট হতে ৪৫ গ্রাম হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।