রাজশাহীতে খেলাফত মজলিসের মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন

🗓 Saturday, 30 August 2025

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Saturday, 30 August 2025

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহর প্রতিবেদনে…

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের মনোনীত রাজশাহী বিভাগের বিভিন্ন সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৩০ আগস্ট) সকালে রাজশাহীর সীমান্ত অবকাশ মিলনায়তনে খেলাফত মজলিস কেন্দ্রিয় কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় খেলাফত মসলিসের সাংগঠনিক সম্পাদক এবং রাজশাহী জোন পরিচালক মুহাদ্দিস শেখ সালাউদ্দিনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক।

এসময় কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট জাহাঙ্গীর আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, খেলাফত মজলিস নিছক কোনো ধর্মীয় সংগঠন নয়। এটি একটি নিবন্ধিত রাজনৈতিক সংগঠন। আমরা একটি আদর্শ লালন করি। আমরা দেখতে পাচ্ছি ইসলামী দলগুলোর মধ্যে একটি ঐক্য হওয়ার পরিকল্পনা চলছে। ঐক্যের বিষয়ে সবদলের বক্তব্যই একই। আমরাও চাই ইসলামী দলগুলোর ব্যালট বক্স একটিই হোক। আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করছি। রাজনীতিতে যেকোনো সময় যেকোনো পরিবর্তন আসতে পারে। সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি উথ¥াপনসহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নেতৃবৃন্দ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর