বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
গত ২৪ ঘন্টায় রাজশাহীতে পুলিশের অভিযানে মোট ২৩ জনকে আটক করা হয়েছে। মহানগরী ও জেলার বিভিন্ন থানা এবং গোয়েন্দা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ২৩ জনকে আটক করে।
আজ রোববার রাজশাহী মহানগর ও জেলা পুলিশের গণমাধ্যমে পাঠানো দুটি আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আরএমপি ও জেলার বিভিন্ন থানা এবং গোয়েন্দা পুলিশ শনিবার মধ্যরাত থেকে রোববার ভোররাত পর্যন্ত জেলা ও মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ২৩ জনকে আটক করে।
আটককৃত আসামীদের মধ্যে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, এয়ারপোর্ট থানা-১ জন ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ-১ জনকে আটক করে।
এছাড়া জেলা পুলিশের অভিযানে আটককৃত আসামীদের মধ্যে গোদাগাড়ী মডেল থানা ০১ জন, তানোর থানা ০৪ জন, বাগমারা থানা ০১ জন, দুর্গাপুর থানা ০১ জন, পুঠিয়া থানা ০২ জন, চারঘাট মডেল থানা ০২ জন ও বাঘা থানা পুলিশ ০১ জনকে আটক করে।
এদের মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি ১০ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে আরও ৩ জনকে আটক করা হয়।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৬৩ লিটার দেশীয় চোলাইমদ ৩৬.২৫ গ্রাম হেরোইন, ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২৮ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।