রাজশাহীতে গির্জায় কিশোরীকে আটকে রেখে ধর্ষণ, ফাদার গ্রেপ্তার

🗓 Wednesday, 30 September 2020

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 30 September 2020

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

রাজশাহীর তানোর উপজেলার আদিবাসী কিশোরীকে তিনদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে উঠেছে। এঘটনায় গির্জার ফাদার প্রদীপকে গতকাল রাতে আটক করেছে র‌্যাব।

তানোর উপজেলার মুন্ডুমালা মাহালীপাড়া এলাকায় “সাধুজন মেরী ভিয়ান্নী গির্জায়” আটক রেখে তিনদিন ধরে এক আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে গির্জার ফাদার প্রদীপ গ্যা গরীর বিরুদ্ধে। পরে ফাদারকে রাজশাহী মহানগরীর আমচত্বর বিশপ হাউজ থেকে গ্রেফতার করে র‌্যাব। ভিকটিমের ভাই বাদি হয়ে গতকাল রাতেই একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এই মামলায় গ্রেফতার দেখিয়ে ফাদার প্রদীপকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ভিকটিম কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য আজ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর