রাজশাহীতে চতুর্থ দিনের মত চলছে কঠোর লকডাউন; গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট

🗓 Saturday, 17 April 2021

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 Saturday, 17 April 2021

👁️ ১৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে চতুর্থ দিনের মত কঠোর অবস্থায় চলছে লকডাউন।
আজ শনিবার সকাল থেকে মহানগরীর রাস্তাগুলো একেবারেই ফাঁকা রয়েছে। লকডাউনকে ঘিরে সড়কে ছিলো না তেমন কোন যানবাহন। রাস্তায় দু’একটি রিকশা, মোটরসাইকেল এবং জরুরি সেবার গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে।
মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। চেকপোস্টগুলোতে যানবাহন থামিয়ে চালকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে যথাযথ কারণ না থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ- প্রশাসন।
এদিকে মহানগরীতে জেলা প্রশাসনের বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। সঠিক কারণ ছাড়া বাহিরে বের হলে ভ্রাম্যমান আদালতের পক্ষ্য থেকে, করা হচ্ছে নগদ জরিমানা।
মহানগরীতে চারটি ও জেলার নয়টি উপজেলায় নয়টি ভ্রাম্যমাণ আদালত কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করছে।
এছাড়া মহানগরীর বিভিন্ন পয়েন্টে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যানবাহনে করা হচ্ছে জীবানু-নাশক স্প্রে।
ওষুধ ও নিত্যপণ্যের প্রয়োজনীয় দোকান ছাড়া শপিংমল বিপণী-বিতানসহ সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। এছাড়া ক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার কথা মাইকিং করে জানাচ্ছে পুলিশ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর