রাজশাহীতে জাতীয় আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত।

🗓 Saturday, 9 August 2025

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Saturday, 9 August 2025

👁️ ২ বার দেখা হয়েছে

 

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

আদিবাসী দিবস উপলক্ষে রাজশাহীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে জাতীয় আদিবাসী পরিষদের আয়জনে মহানগরীর আলুপট্টি থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মহানগরীর আলুপট্টি থেকে শুরু হয়ে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কমোড় সমূহ প্রদক্ষিণ করে গনকপাড়া আদিবাসী পরিষদের দলীয় কার্যালয়ের গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে দলীয় কার্যালয়ে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আমিনুল ইসলাম কনক উপস্থিত ছিলেন। এসময় আদিবাসী পরিষদের সভাপতি গণেশ মান্ডে, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র, জুলাই ৩৬ এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাসিবুল, সাংস্কৃতিক কর্মী ওয়ালিউর রহমান বাবুসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তাগন বলেন, আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, সমতল আদিবাসীদের জন্য পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর