বিস্তারিত দেখুন ভিডিও লিংকে:
রাজশাহীতে জাতীয় শোক দিবস, দেশব্যাপী সিরিজ বোমা হামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে যুবলীগের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুব লীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে আলোচনা সভা শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্টিত হয়।