রাজশাহীতে জেলা প্রশাসনের গ্রাম আদালত নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

🗓 Tuesday, 2 December 2025

👁️ ১৩ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 2 December 2025

👁️ ১৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

গ্রাম আদালত কার্যকর হলে উচ্চ আদালতের ওপর থেকে মামলা জট কমবে এবং বিচারপ্রার্থীরা স্বল্প  সময়ে ও খরচে ন্যায়বিচার পেতে সক্ষম হবেন বলে মত দিয়েছেন বক্তারা।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘গ্রাম আদালত ব্যবস্থা’ শীর্ষক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ বক্তব্য তুলে ধরা হয়। অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার এবং সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. জাকিউল ইসলাম।

২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত জেলার ৯টি উপজেলা ও ৭২টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম তুলে ধরা হয়। এতে মামলা নিষ্পত্তি ৫ হাজার ৯৬৫টি, ক্ষতিপূরণ আদায় সাত কোটি ৬৩ লাখ ৪৪ হাজার ৩৯৩ টাকা এবং প্রায় এক হাজার ৫৭ শতক জমি পুনরুদ্ধার করা।

উল্লেখ্য, গ্রাম আদালত তিন লাখ টাকার নিচের দেওয়ানী ও ফৌজদারী বিরোধ নিষ্পত্তির এখতিয়ার রাখে।

সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত একটি কার্যকর ও জনবান্ধব ব্যবস্থা, যা প্রচলিত আদালতের ওপর চাপ কমিয়ে বিচারব্যবস্থাকে আরও গতিশীল করতে পারে। গণমাধ্যমের ধারাবাহিক প্রচারণার মাধ্যমে এ ব্যবস্থাকে সারাদেশে আরও জনপ্রিয় করা সম্ভব। গ্রামের ছোটখাটো অপরাধ বা বিরোধের বেশিরভাগই গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত। সচেতনতার অভাবে অনেকেই থানা বা জেলা আদালতে দৌড়ান, এতে সময় ও অর্থ দুটোই অপচয় হয়।

গ্রাম আদালত আইন ২০০৬ অনুযায়ী পাঁচ সদস্যের প্যানেল দ্বারা পরিচালিত হয় এবং ৯০ দিনের মধ্যে মামলার নিষ্পত্তি করা বাধ্যতামূলক, তাতে সর্বোচ্চ সময় ১২০ দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গ্রাম আদালত প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. লুৎফর রহমান, প্রকল্পের জাতীয় সমন্বয়ক বিভাষ চক্রবর্তী ও লিগ্যাল এনালিস্ট অ্যাড. মশিউর রহমান চৌধুরী, ইএসডিও’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মারুফ আহমেদসহ স্থানীয় পত্রিকার সম্পাদক ও সিনিয়ির সাংবাদিকবৃন্দ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর