রাজশাহীতে টাইফয়েড টিকা নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে পরামর্শ সভা

🗓 Friday, 17 October 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Friday, 17 October 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

রাজশাহী বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে ৩৭ শতাংশ শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী স্বাস্থ্য দপ্তর।
আজ শুক্রবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (এনআইএমসি) আয়োজনে এক পরামর্শ সভায় এ তথ্য জানানো হয়।
সভায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। এসময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার চিত্রলেখা নাজনীন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মহিনুল হাসান  এবং ইউনিসেফ বাংলাদেশের সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেইঞ্জ বিশেষজ্ঞ শেখ মাসুদুর রহমান। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরাত সাংবাদিকবৃন্দসহ আঞ্চলিক তথ্য অফিস, জেলা তথ্য অফিস ও রাজশাহী  বেতারের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এবারের ক্যাম্পেইনে রাজশাহী বিভাগে ৫২ লক্ষেরও অধিক শিশুকে আমরা টিকা দিবো। ইতোমধ্যে ২৫ শতাংশ শিশুকে টিকা দেওয়া হয়েছে। আল্লাহর রহমতে এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। কোনো বিরূপ প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। এই টিকা কার্যক্রম সঠিকভাবেই এগোচ্ছে। এজন্য গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।
সভায় চলমান ক্যাম্পেইনের নানা দিক তুলে ধরেন সিভিল সার্জন ডা. এস,আই,এম রাজিউল করিম এবং ইউনিসেফ ও বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর