রাজশাহীতে ট্রফিক পুলিশের সাথে কাগজ দেখা নিয়ে দ্বন্দ্বে যুবকের মোটরবাইকে আগুন

🗓 Tuesday, 9 August 2022

👁️ ৯ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 9 August 2022

👁️ ৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে ট্রফিক পুলিশের সাথে কাগজ দেখা নিয়ে দ্বন্দ্বে মোটরবাইকে আগুন দিয়েছেন আশিক আলী (৩০) নামে এক যুবক। সোমবার (৮ আগস্ট) বেলা পৌনে ২টার দিকে মহানগরীর কোর্ট হড়গ্রাম বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

আশিক আলী কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া হাটুভাঙ্গার মোড় এলাকার আসাদ আলীর ছেলে। নিছক পাগলামি থেকেই মোটরবাইকে তিনি আগুন দিয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

জানা গেছে, কোর্ট হড়গ্রাম বাজারে রুটিন দায়িত্বে ছিলেন রাজশাহী নগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট আব্দুল কাইয়ুম। বেলা পৌনে ২টার দিকে আরও দুই আরোহীসহ আশিক আলী ওই এলাকা অতিক্রম করছিলেন। এসময় চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট তাদের আটকে দেন। কাগজপত্র দেখতে চাইলে আপত্তি জানান মোটরসাইকেল আরোহী। চাবি নিতে চাইলে বাধাও দেন। এসব নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে নিজের মোটরসাইকেলে আগুন দেন আশিক আলী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা জানান, ঘটনার পর তারা মোটরসাইকেল আরোহী আশিক আলীকে জিজ্ঞাসাবাদ করেছেন। তার বাবার সঙ্গে কথা বলেছেন। এটি নিছক পাগলামী। মোটরসাইকেলটি তার নিজের সম্পদ হলেও তিনি পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে আগুন দিতে পারেন না। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

তিনি আরও বলেন, সম্প্রতি একটি ব্যবসায় মোটা অংকের আর্থিক ক্ষতির শিকার হন আশিক আলী। এ নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এরই মাঝে ট্রাফিক পুলিশ কাগজপত্র না থাকায় তার বিরুদ্ধে মামলা দিতে চেয়েছিলেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি এই কাণ্ড ঘটান। এ নিয়ে পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে বলে জানান এই নগর পুলিশ কর্মকর্তা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর