রাজশাহীতে ডামী নির্বাচন বর্জনে বিএনপি’র গণসংযোগ ও লিফলেট বিতরণ

🗓 Wednesday, 27 December 2023

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 27 December 2023

👁️ ২০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সুজন হোসেনের প্রতিবেদনে

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন এবং ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে রাজশাহীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি। আজ বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর ও জেলা বিএনপি’র এ কর্মসূচি পালন করে। মহানগরীর অলোকার মোড় থেকে শুরু করে নিউমার্কেটের দোকানসহ নিউমার্কেট এলাকায় এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ। এসময় বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বিএনপি নেতা বুলবুল বলেন, মহানগরীর ৩৭টি ও জেলার ২৩ পয়েন্টে বর্তমান ডামী নির্বাচন বর্জন করতে বিএনপি’র নেতাকর্মীরা গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন। বর্তমান ডামী নির্বাচন বর্জন এবং ট্যাক্স, ভ্যাট, পানির বিল, বিদ্যুৎ বিল দেওয়া বন্ধ করতে হবে। ব্যাংকে যে টাকা আছে তা তুলে নিতে জনগণকে অনুরোধ করেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর