রাজশাহীতে ডায়বেটিক কল্যান কেন্দ্রের উদ্যোগে বিশ্ব ডায়বেটিকস দিবস পালিত

🗓 Saturday, 14 November 2020

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Saturday, 14 November 2020

👁️ ২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

 

“ডায়বেটিস সেবায় চিকিৎসকদেও পাশাপাশি নার্সদেরও রয়েছে যথাযথ ভূমিকা পালনের সুযোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব ডায়বেটিকস দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ দুপুরে মহানগরীর আলুপট্টির ডায়বেটিক কল্যান কেন্দ্রের উদ্যোগে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মহানগরীর আলুপট্টির ডায়বেটিক কল্যান কেন্দ্র থেকে বের হয়ে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কমোড় সমূহ প্রদক্ষিণ করে পুনরায় ডায়বেটিক কল্যান কেন্দ্রে গিয়ে শেষ হয়।

এসময় র‌্যালিতে উপস্থিত ছিলেন ডায়বেটিক কল্যান কেন্দ্রের পরিচালক ড.এফ.এম.এ জাহিদ, মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী কামাল, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল ও প্রকৌশলী তাজুল ইসলামসহ ডায়বেটিক কল্যান কেন্দ্রের অন্যান্য সদস্যবৃন্দ।

র‌্যালি শেষে ডায়বেটিক কল্যান কেন্দ্রের উদ্যোগে ফ্রি মেডিকেল সেবা প্রদাণ করা হয়।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর