রাজশাহীতে দ্বিতীয় ধাপে তিনটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১৪ জন আর কাউন্সিল পদে ১৩১ জনের মনোনয়ন জমা

🗓 Sunday, 20 December 2020

👁️ ১০ বার দেখা হয়েছে

🗓 Sunday, 20 December 2020

👁️ ১০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ      

দ্বিতীয় ধাপে রাজশাহীর কাকনহাট, ভবানীগঞ্জ ও আড়ানী পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ রোববার মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন উত্তোলনকারিরা মনোনয়ন জমা দিয়েছেন।

কাকনহাট পৌরসভায় মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন। আর কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছে ৩৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন ১৩ জন।

এদিকে, ভবানীগঞ্জ পৌরসভায় মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন ৪ জন। আর কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছে ৩০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন ১৩ জন।

এছাড়া, ভবানীগঞ্জ পৌরসভায় মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন ৪ জন। আর কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছে ২৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর আর ভোট অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর