বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
”দেশব্যাপী যৌন নিপীড়ন ও ধর্ষন রুখে দাড়াও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে আজও সাধারন ছাত্র-ছাত্রীদের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে ধর্ষনবিরোধী ছাত্র আন্দলোনের আয়োজনে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন ও সমাবেশটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ধর্ষন বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইয়াছিন আরাফাত অন্তর, যুগ্ম-আহ্বায়ক আসিফ মাহমুদ শান্ত ও ইসতিয়াক আহাম্মেদ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দেশ আজ ধর্ষকদের অভয়-অরণ্যে পরিনত হয়েছে, দেশে কোথাও আজ আমাদের মা-বোন নিরাপদ নয়। অবিলম্বে ধর্ষকদের দ্রুত গ্রেফতারসহ ধর্ষকদের প্রকাশ্যে ফাশি দেওয়ার আহ্বান জানান। তা না হলে সারাদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে।