বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান এবং একই দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ, রাজশাহী জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারক লিপি প্রদান এবং বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
স্মারক লিপি বলা হয়, বিগত পতিত সরকারের রাজনৈতিক বৈষম্যের শিকার নন এমপিও (বেতন বিহীন) প্রতিষ্ঠানগুলোর স্বীকৃতি এমপিও’র একমাত্র মানদন্ড না হয়ে অসম নীতিমালার বেড়াজালে আবদ্ধ হয়ে দীর্ঘ প্রায় দুই দশক বা তারও বেশী সময় বেতনহীন অবস্থায় থাকায় মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। শিক্ষক কর্মচারীগণ দীর্ঘ সময় বেতনহীন ও অভুক্ত থাকায় তাদের পারিবারিক জীবন ধ্বংস হয়ে গেছে, অনেকের মৃত্যু করেছে। এখন নন এমপিও প্রতিষ্ঠানের সংখ্যা খুব বেশী নয়।
শিক্ষায় আপনার যুগান্তকারী উপহার হিসেবে আমরা একযোগে সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও চাই। অতএব মহোদয় শিক্ষার মানোন্নয়নে ও কল্যাণমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভূক্তকরণের জন্য বিশেয় ভাবে তারা অনুরোধ করেন।
এছাড়াও মানববন্ধন কর্মসূচি থেকে বলা হয় তাদের এই যৌক্তিক দাবি যদি না মানা হলে আগামীতে বৃহত্তম আন্দোলনে যাওয়ার হুশিয়ারী দেন তারা।