রাজশাহীতে পুলিশের ওপর হামলার ঘটনায় দেড়শো জামায়াত ও শিবিরের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৬

🗓 Thursday, 15 December 2022

👁️ ১৮ বার দেখা হয়েছে

🗓 Thursday, 15 December 2022

👁️ ১৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীতে পুলিশের ওপর হামলার ঘটনায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড়শো জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, বোয়ালিয়া থানার এসআই আরিফুল ইসলাম বাদি হয়ে মঙ্গলবার রাতে এ মামলাটি দায়ের করেন। বুধবার রাতেই মহানগরীর বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে জামায়াত ইসলামীর শাহ মখদুম থানা নায়েবে আমীর হাফিজুর রহমানসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। পুলিশের ওপর হামলার ঘটনার তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এদের মধ্যে দুইজন এজাহারভূক্ত আসামী রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে মহানগরীর দড়িখরবোনা এলাকায় জামায়াতের কেন্দ্রীয় আমিরের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। মিছিল নিয়ে দড়িখরবোনা মোড়ে গেলে পিছন থেকে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় তারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় মিছিল থেকে ছোঁড়া ইটের আঘাতে দুই পুলিশ আহত হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর