রাজশাহীতে পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ, দুই পুলিশ সদস্য আহত

🗓 Tuesday, 13 December 2022

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 13 December 2022

👁️ ১৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে শিবিরের সাথে পুলিশের ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলে মহানগরীর দড়িখড়বোনা এলাকায় ইসলামী ছাত্রশিবিরের একটি ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ মিছিল কারিদের ধাওয়া দেয়। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে শিবিরের নেতাকর্মীরা। এতে পুলিশের দুই সদস্য গুরুতর আহত হন।

আহতরা হলেন মহানগরীর মালোপাড়া পুলিশফাঁড়ির ইনচার্জ আবু হায়দার ও বোয়ালিয়া মডেল থানার কনস্টেবল আহাদ। এদের মধ্যে হায়দারের চোঁখ গুরুতর জখম হয়েছে। পরে মিছিল কারি ছাত্রশিবির ঘটনা স্থল থেকে পালিয়ে যায় । এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর