রাজশাহীতে প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত

🗓 Thursday, 9 October 2025

👁️ ৮ বার দেখা হয়েছে

🗓 Thursday, 9 October 2025

👁️ ৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

রাজশাহীতে প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ২০ টায় মহানগরীর নভোথিয়েটারের সভাকক্ষে এ কনভেনশন হয়। জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার এই আয়োজনে ২৫ টি জেলার প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করা বিভিন্ন সংগঠনের ১০২ জন অংশ নেন। প্রথম অধিবেশনে হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক যোবায়ের হোসেন, রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক এটিএম গোলাম মাহবুবসহ প্রতিবন্ধী সংস্থার সংগঠকরা।

বক্তারা বলেন, ২০১৩ সালের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ও নীতিমালা বাস্তবায়ন করতে হবে। সরকারি ভুমি বরাদ্দ, ওএমএস এবং টিসিবির পণ্য বিতরনে অগ্রাধিকার দিতে হবে।

আয়োজকরা জানান, প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে অন্যদের মত সমতার ভিত্তিতে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, নাগরিক, রাজনৈতিক অথবা যেকোনো ক্ষেত্রে পূর্ণ ও কার্যকরভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে পারে সেজন্য এই কনভেনশন। পরে ২য় অধিবেশনে সংগঠনগুলো তাদের আগামী দিনের লক্ষ্য ও কার্য্যপক্রিয়া নির্ধারণ করেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর