বিস্তারিত দেখুন ভিডিও লিংকে:
রাজশাহীতে ফুলবাড়ী দিবস উপলক্ষে গণহত্যা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি ও বাম জোটের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় সিপিবির জেলা কমিটির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রাগিব হাসান মুন্না, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী অ্যাডভোকেট মুরাদ মোরশেদ, বাসদের আলফাজ হোসেন, তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা কমিটি রাজশাহীর আহ্বায়ক আমিরুল ইসলাম কনক বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে জিরোপয়েন্ট থেকে পায়ে হেঁটে মহানগরীর ভুবন মোহন পার্কে গিয়ে ফুল দিয়ে ফুলবাড়ীতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।