রাজশাহীতে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় কাটাখালি মেয়রের বিরুদ্ধে তিন মামলা

🗓 Wednesday, 24 November 2021

👁️ ১১ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 24 November 2021

👁️ ১১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটুক্তি এবং বঙ্গবন্ধু মুর‌্যাল নির্মাণ প্রতিহতের ঘোষণার অভিযোগে রাজশাহীর কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে থানায় তিনটি এজাহার দায়ের করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে মহানগরীর রাজপাড়া, বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এ তিনটি এজাহার দায়ের করা হয়। পুলিশ এজাহারগুলো গ্রহন করে মামলা রেকর্ডের প্রক্রিয়া শুরু করেছেন।

বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা অভিযোগের বাদি হয়েছেন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩ নং কাউন্সিলর আব্দুল মোমিন।

আর চন্দ্রিমা থানায় দায়ের করা এজাহারের বাদি মহানগর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তহিদুল হক সুমান এবং রাজপাড়া থানায় ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন বাদি হয়ে এজাহার দায়ের করেন।
তিন থানার ওসি এজাহার গ্রহন করেছেন। পুলিশের গ্রহন করা তিনটি এজারের কপি গণমাধ্যম কর্মীদের হাতে এসেছে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর